ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামীর বাংলাদেশ গড়বে শিক্ষকরা” — শিক্ষামন্ত্রী মিলন

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৭ মার্চ ২০২৬, শুক্রবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করেন, একজন জেলা প্রশাসক জেলার সার্বিক দায়িত্ব পালন করেন—কিন্তু একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন শিক্ষকরা।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “পাবলিক পরীক্ষায় নকলের সংস্কৃতি একসময় শিক্ষকদের মাধ্যমেই শুরু হয়েছিল, আবার তারাই তা বন্ধ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দেশে নকলের প্রবণতা বেড়েছে। এখন থেকে কোনোভাবেই নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমার কাছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একটি আমানত, একটি ইবাদতখানা। একজন শিক্ষক যদি একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেটাই হবে তার জন্য সদকায়ে জারিয়া।”

নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “আগামী দিনে কোনোভাবেই নকলনির্ভর পরীক্ষা হবে না। অতীতে কিছু ক্ষেত্রে শিক্ষকদের সম্পৃক্ততার অভিযোগ ছিল, যা আর সহ্য করা হবে না। আমরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “শুধু পরীক্ষার সময় নয়, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণের আওতায় আনতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশারসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সভা শেষে শিক্ষামন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও পৃথক মতবিনিময় করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম