ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি পার্বত্য মন্ত্রীর সমবেদনা

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৮ মার্চ ২০২৬, শনিবার, ৯:০৫ পূর্বাহ্ন

banglahour

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় এবং বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।


মন্ত্রী এক বিবৃতিতে বলেন, আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার সবসময় মানুষের পাশে আছে।

ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।


মন্ত্রী জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত এবং দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


এসময় তিনি দুর্গতদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম