খুলনা জেলার ফুলতলা উপজেলায় পুলিশের এক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ২ নম্বর দামোদর ইউনিয়নের দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার এসআই (নিঃ) শফিউজ্জান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি রিভলভার, একটি দোনালা কাটা বন্দুক, তিন রাউন্ড পিস্তলের গুলি এবং ছয় রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দামোদর কলোনি পাড়ার মোঃ সেলিম শেখের ছেলে তরিকুল ইসলাম সুমন (২৩) এবং নগরীর খান জাহান আলী থানার ফুলবাড়ি গেট এলাকার নাজমুল আহমেদ চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আবির সিদ্দিকী শুভ্র জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
