ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ​

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৪:০৬ অপরাহ্ন

banglahour

​ভৈরবে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. মিরাজ (৪১) নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোর রাত আনুমানিক ৪টার দিকে  ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

​নিহত চালক মো. মিরাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।

​​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোরে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২৩-১২০১) এবং ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৭৬৬১) মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে 
স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

​ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম