সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পেপার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চাঁদাবাজ পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুইজনকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ ইউসুফ মিয়া (৩৬), পিতা: মৃত শেখ আব্দুস সোবহান, মাতা: ফিরোজা খাতুন। স্থায়ী ঠিকানা: চেঙ্গাটি, বাজিতপুর, কিশোরগঞ্জ; বর্তমান ঠিকানা: ছড়ারপাড়, কমিশনারের কলোনী, কোতোয়ালী, সিলেট।
২. আব্দুল ছাত্তার (৩৭), পিতা: মৃত কফিল উদ্দিন শেখ, মাতা: আফেলা বেগম। স্থায়ী ঠিকানা: সাদেকপুর, ভৈরব, কিশোরগঞ্জ; বর্তমান ঠিকানা: তালতলা, কোতোয়ালী, সিলেট।
এ বিষয়ে স্থানীয় হকার ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা এবং তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্টসহ আশপাশ এলাকায় হকারদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৬১, তারিখ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৮৫/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
