ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের মোড় থেকে ৯ হাজার লিটার জ্বালানী তেলসহ ৪ জন আটক

অপরাধ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৭:২০ অপরাহ্ন

banglahour

রাতের আধারে খালাস করার সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।


চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস)  জামাল আল নাসের সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা  থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মোড় থেকে এলাকাবাসী একটি তেলবাহী ট্রাক্টর আটক করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ তা জব্দ করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। 
আটক ব্যক্তিরা হলো, তেল মজুদকারী ব্যবসায়ী আলমডাঙ্গা উপজেলা কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), ট্রাক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মরহুম বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩) গাড়ির হেলপার জেলার পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮) ও দৌলতদিয়াড় এলাকার মরহুম আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০)। ভোরে কয়রাডাঙ্গা গ্রামে তেলবাহী ট্যাংক লড়ি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সাথে ট্যাংক লড়িটিও আটক করা হয়। ট্যাংক লড়ি ও ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার অকটেন ও পেট্রোল ছিল। এর সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে ওই  ৪ জনকে আটক করা হয়।  খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল বাইরের কোন জেলা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরায়িল।
                

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯