ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:৫৯ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফালান মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।


র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিপিসি-২, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি দল ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফালান মিয়া চরের কান্দা গ্রামের কালু মিয়ার ছেলে।


প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০২০ সালে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা নং-৪০(০৭)২০, জিআর-৫৩৯(২)২০, প্রসেস নং-২০৯/২৫ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।


পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিল সে। পরে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে।


গ্রেফতারের পর আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম