ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যবাহী একটি প্রাইভেটকারসহ ২ জন মাদককারবারী আটক

অপরাধ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:০১ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যবাহী একটি প্রাইভেটকারসহ ২ জন মাদককারবারীকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)। মঙ্গলবার (৩১মার্চ) ভোর পৌনে ৬টায় জেলার জীবননগর উপজেলার হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্যবাহী প্রাইভেটকারসহ ওই ২ জন মাদককারবারীকে আটক করা হয়।
আটক মাদককারবারীরা হলো পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) ও একই গ্রামের বাবু জমাদারের ছেলে জনি (৪০)।


চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এদিন বেলা ১১টায় তারই কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানান,গোপনসূত্রে সংবাদ পেয়ে তারই সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হওয়ার সময় ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) এসআই আশরাফুল ইসলাম, এএসআই রজিবুল হক, রমেন কুমার সরকার ও আরিফুল ইসলাম মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টায় জীবননগর উপজেলার হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে কর্তব্য পালন করছিল। 

সে সময় একটি (Alien) প্রাইভেটকার দেখে তাদের সন্দেহ হয়। তারা প্রাইভেটকারের চালককে থামার জন্য সংকেত দিলে চালক কারটি থামিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাদের আটক করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিতে তল্লাশী করে ৫৭৬ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১৪ লাখ ৪০ হাজার টাকা। সেই সঙ্গে জব্দ করা প্রাইভেটকারের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। এছাড়াও তাদের কাছে থাকা ৪টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। 
এ ঘটনায় আটক মাদককারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
                 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯