ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়াকাটায় বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার, কারাদণ্ড

অপরাধ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:০৬ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ভোররাতে বিশেষ স্ট্রাইকিং মিশন চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার ভোরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৪ পুরিয়া গাঁজাসহ তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— শাহীন (৩২), বাচ্চু (৪৬) ও বশার (৪০)।
এর মধ্যে মাদক ব্যবসার দায়ে শাহীন ও বাচ্চুকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনের দায়ে বশারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। এসময় জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, সম্প্রতি এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিষয়টি প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম