কুমিল্লার হোমনা উপজেলায় বিদেশি পিস্তলসহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (গতকাল) গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশের একটি দল উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মোছলেহ উদ্দিন ও এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মনির হোসেনের কাছ থেকে একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে।
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাস গুপ্ত জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
