ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জালালাবাদে পুলিশের অভিযানে ৬৪৭ বোতল বিদেশি মদসহ আটক ১

অপরাধ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ সপ্তাহ আগে) ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১২:১০ পূর্বাহ্ন

banglahour

সিলেটের জালালাবাদ থানার অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।


পুলিশ জানায়, জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্টে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিঃ) রিয়াজ আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন। এ সময় এসএমপি কন্ট্রোল ও থানার বেতার বার্তার মাধ্যমে তথ্য পাওয়া যায়, একটি নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি এয়ারপোর্ট থানা এলাকার চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে আম্বরখানা হয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছে। গাড়িটিকে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টহল দল ধাওয়া করছিল।
পরে তেমুখি চেকপোস্টে ব্যারিকেড বসিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক ব্যারিকেড ভেঙে সুনামগঞ্জ সড়কের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশের ধাওয়া ও অন্য একটি টহল দলের সহায়তায় টুকেরবাজার ইউনিয়নের হাজী আব্দুস ছাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়িটি আটক করা হয়।


এ সময় চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা মো. অলি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার নমোকান্দি এলাকায়। উল্লেখ্য, তার বাম হাত কাটা রয়েছে।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং পিকআপসহ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধ মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ২৪(গ)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯