ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু ও বিহু’র ৪ দিনের অনুষ্ঠানমালার শুরু

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ মাস আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:০২ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটিতে শুরু হয়েছে পাহাড়ী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু. চাংক্রান, চাংলান, পাতা ও বিহু উৎসব। পুরাতন বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে পাহাড়ী জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে উদযাপন কমিটি। 


এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের সুচনা করেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা ঊষাতন তালুকদার। 


তিনি পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতি গোষ্ঠীর অস্তিত্ব রক্ষা ও পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক স্বদিচ্ছা কামনা করেন। শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে তাদের সংস্কৃতি তুলে ধরে। 


শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পাহাড়ি তরুন তরুনীরা থেকে শুরু নানা বয়সের মানুষ অংশগ্রণ করেন। আনন্দ-আমেজে বৈসাবির উপলক্ষ সবার কাছে পৌঁছে দেয় এই শোভাযাত্রা।


এ সময় পার্বত্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক সচিব ও আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আগামী ১২ এপ্রিল রোববার রাঙ্গামাটি রাজবন বিহার পুর্বঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসানো মধ্যদিয়ে উৎসবের সূচনা হবে। এছাড়া ঘর সাজানো, বয়স্ক স্নান, বস্ত্র বিতরণ ও পিঠা পুলি মাধ্যমে অতিথি আপ্পায়ন করা হবে। 


এছাড়া উৎসবের ৪ দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে জুম্ম খেলাধুলা, শিশু চিত্রাংকন, ঐতিহ্যবাহী বলি খেলা ও কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 


উল্লেখ্য, পাহাড়ের এই সামাজিক উৎসবকে চাকমা সম্প্রদায় একে বিজু, মারামারা সাংগ্রাই, ত্রিপুরা সম্প্রদায় বৈসু, তংচঙ্গ্যারা বিষু, মুরং সম্প্রদায় চাংক্রান, খুমীরা চাংলান, সাওতালরা পাতা এবং অহমিয়া বা গুর্খারা একে বিহু বলে। বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উৎসবকে ভিন্ন ভিন্নভাবে পালন করে থাকে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম