পণ্য দেবার নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ায় মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তারের শাস্তির দাবী ও টাকা ফেরত চেয়ে ভৈরবে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদির বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অর্ধ শতাধিক নারী ও পুরুষ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়েশা বেগম, বিলকিস আরা, মনিসহ অনেকেই অভিযোগ করে বলেন, গত ১ বছর আগে মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তার ( শারমিন) সরকারি পণ্য দেবার নামে প্রায় ৪ শতাধিক লোকজনের কাছ থেকে প্রতিমাসে কারো কাছ থেকে ৫/১০ হাজার টাকা করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পণ্য দেয়নি। পরে জমানো টাকা ফেরত চেয়ে ও পাননি ।
তাই তারা টাকা ফেরতসহ প্রতারণার জন্য তাদের শাস্তির দাবী জানান সরকারের কাছে। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহ জানান,তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা । টুনি আক্তারের চাচা ও চাচী মানুষের কাছ থেকে ৫/৭ লাখ টাকা নিয়েছে বলে শোনেছি। এ ঘটনায় ইব্রাহিম পুরে একটি সালিসি বৈঠক ও হয়েছে। তাছাড়া টুনি আক্তারের কাছ থেকে জোর পূর্বক ৩ টি চেক নিয়েছে। এ ঘটনায় বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
