ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাট আহত ১

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন

banglahour

জেলার চৌদ্দশত এলাকার মতলবপুর এলাকার এক শারীরিক প্রতিবন্ধী  ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর, নগদ অর্থসহ মালামাল লুটপাট ও মারপিটের অভিযোগে আজ  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় প্রতিবন্ধী  ব্যবসায়ী মো এরশাদ মিয়া গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জেলার চৌদ্দশত ইউনিয়নের মতলবপুর এলাকায় ।

মামলা সূত্রে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে জেলার মতলবপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে মাইন উদ্দিন ও আরিফ মিয়ার হুকুমে ও নেতৃত্বে তার নিকট আত্মীয় মোবারক মিয়া, মোশারফ মিয়া, হাইয়ুমও কাইয়ুমসহঅজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  প্রতিবন্ধী এরশাদ মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে বেদম মারপিট করে আহত অবস্থায় ফেলে রাখে। আহত অবস্থায়  সাক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ৩ লক্ষ টাকার ক্ষতি করে। এছাড়াও  মোবাইল ফোন এবং ক্যাশ বাক্সে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সোহেল চৌধুরী

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯