ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে
১ লাখ ৭ হাজার ৬৫১ জন শিক্ষার্থী।
বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৫৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়া বিজ্ঞান বিভাগে রয়েছে ৪৬ হাজার ৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৭২২ জন পরীক্ষার্থী।
মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত রয়েছে ৭৮ হাজার ৫৭৬ এবং অনিয়মিত (আংশিকসহ) পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৬৫৭ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০৪ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১১৪ জন।
এ অঞ্চলে মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার আওতায় রয়েছে ১ হাজার ৩৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান।
আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও সাড়ে আটটা থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
