ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন বিশিষ্ট ব্যবসায়ী খলিল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ৯:১১ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান খলিল। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের খলিলকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

শনিবার (২৫ মার্চ) পার্টি দফতর ঘেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য মোঃ খলিলুর রহমান খলিল ছাত্র জীবনে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহসভাপতি ছিলেন। পরবর্তীতে দীর্ঘ দিন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গেলো ১৮ জানুয়ারি ২০২৩ জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ খলিলুর রহমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম