ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(২ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour


খুলনার জেলার দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হযেছে আরো ৪ জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের  গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে পুলিশ জানিয়েছে।


এলাকাবাসী জানায়, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে সকাল পৌনে ৯টার দিকে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে নুর ইসলাম সেখসহ ৫ জন গুরুতর আহত হয়। অপর আহতরা হলো মোঃ হিজমুল্লাহ সোহেল রানা, মুসা শেখ, মফিজুর রহমান ও আলী হুসাইন। পরে আহতদের খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপর দেড়টায় বৃদ্ধ নুর ইসলাম মারা যান। ইদ্রিস মোল্লার সাথে জমির বিরোধ নিয়ে তার ছেলেরাসহ ২০/২২ জনের একটি দল এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। 


তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ জানান, ধান কাটাকে কেন্দ্র করে পূর্বের শত্রæতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। হাসপাতালে একজন মারা গেছেন। কোন পক্ষ এখনো থানায় অভিযোগ দায়ের করেননি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯