ভৈরবে হাইওয়ে থানাকে মডেল থানায় রুপান্তরিত করা হবে। এ লক্ষ্যে কাজ করা হচ্ছে। আজ সোমবার দুপুরে থানায় ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়েছে । সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ ওয়াইফাই লাইন সংযোগের উদ্ধোধন করেন । এ সময় তিনি বলেন কাজ শেষে থানার পুলিশ সদস্যরা যেন বাড়িতে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখতে পারে এ জন্য এ ওয়াইফাই লাইন সংযোগ করা হয়েছে ।
তাছাড়া থানার সৌন্দর্য বধর্নে চর্তুদিকে দেয়াল নিমার্ণ করা হবে এবং ফুল ও সবজি চাষ করা হবে যেন বিষমুক্ত সবজি নিজেরা খেতে পারে। তাছাড়া থানা ভবন টি রঙ করাসহ প্লাষ্টার করা হবে এবং সেবার মান বৃদ্ধি আরো বাড়বে। এ সময় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, আশুগঞ্জ টোলপ্লাজার চেক পোষ্টর অফিসার ইনচার্জ মোঃ আঃ হালিম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
