ময়মনসিংহে চব্বিশ ঘন্টায় হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু : চিকিৎসাধীন রয়েছে ৬৩
ময়মনসিংহ প্রতিনিধি
হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান থাকলে ময়মনসিংহে দিন দিন হামের প্রকোপ বাড়ছে| হাম উপসর্গে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শিশুর মৃত্যু হয়েছে| এনিয়ে গত ১৭ মার্চ হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২২ শিশুর|
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান জানান, গত চব্বিশ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ২ ছেলে শিশুর মৃত্যু এবং হাসপাতালে নতুন করে ২৪ শিশু ভর্তি এবং ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে| আর হাসপাতালে ৬৩ শিশু চিকিৎসাধীন রয়েছে| গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯৬ শিশু ভর্তি ও ৯১১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে| এর মধ্যে ২২ শিশু মারা গেছে|
২৫ এপ্রিল রাতে ১০ মাস বয়সী শিশু নেত্রকোনার কলমাকান্দা হতে অপরজন ৩০ এপ্রিল ভোরে জামালপুরের ইসলামপুর থেকে ৫ মাস বয়সী শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়| জামালপুরের শিশুটি গতকাল সকালে ও নেত্রকোনা শিশুটি রাতে হাম সন্দেহে নিউমোনিয়া ও হৃদযন্ত্র ক্রিয়া বন্ধে মৃত্যুবরন করে বলে চিকিৎসকরা জানায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
