‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই দৃপ্ত অঙ্গীকারে চাঁপাইনবাবগঞ্জে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস-মিনিবাস-কোচ পরিবহন ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ পরিবহন শ্রমিক ও নেতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে পুনরায় বিশ্বরোড মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, "শ্রমিক ও মালিকের সুসম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। অধিকার আদায়ের পাশাপাশি আমরা দেশের উন্নয়নেও ঐক্যবদ্ধ।" নেতৃবৃন্দ আরও যোগ করেন, "২০১৬ সালে প্রতিষ্ঠিত এই ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ সড়ক নিশ্চিতে সবসময় বদ্ধপরিকর।" পরিশেষে, শ্রমিক সংহতি ও ঐক্য জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
