ঢাকা, ৯ মে ২০২৬, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ১ কোটি ৯০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫৭ মিনিট আগে) ৯ মে ২০২৬, শনিবার, ৮:২০ অপরাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর  কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, জিরা,  স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, এ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, সুপারি, ট্রাউজার এছাড়াও, অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি পাথরসহ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য ০১ কোটি ৯০ লক্ষ ০৮ হাজার ৭০ টাকা*। 

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯