ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় ঘুমন্ত নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৩ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৬:৪০ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় ঘুমন্ত এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত মো: মিজানকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত মিজান মুক্তাগাছা উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নের হালিদা গ্রামের মো: মফিজু ইসলামের ছেলে । ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্বামীর চাকরির সুবাদে মুক্তাগাছা উপজেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। একই ভবনের পাশের একটি কক্ষে অভিযুক্ত ব্যক্তি ডেকোরেশনের মালামাল সংরক্ষণ করতেন এবং মাঝে মধ্যে সেখানে অবস্থান করতেন।


মামলার অভিযোগে বলা হয়, গত ১২ জানুয়ারি রাতে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকায় তিনি একা ছিলেন। ওই সময় অভিযুক্ত ব্যক্তি সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। এরপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মামলার পর থেকেই র‍্যাব-১৪ ঘটনাটির ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করে। আমারা আইনগত কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম