ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাড়ির পিছনে পেল লাশ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

 

পঞ্চগড় থেকে ছেড়ে আসা  বিআরটিসি বাসের পিছনের সিট থেকে মোঃ রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ৯ টার  দিকে বাগেরহাটের মোংলা বাস স্ট্যান্ডে গাড়িটি পৌছালে ওই মরদেহটি পাওয়া যায়।

নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা।  তিনি মোঃ মিজানুর রহমানে আশ্রয়ে পালিত হয়েছেন।


বিআরটিসির মোংলা বাস কাউন্টার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,  পঞ্চগড় থেকে ছেড়ে আসা ( ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১) নম্বরের একটি বিআরটিসি বাসে করে যশোর থেকে ওই যাত্রী ওঠে। ফকিরহাটে কাটাখালী এলাকায় নামার কথা থাকলেও তিনি নামেন নি।
বাসটি মোংলায় পৌঁছালে বাসের পিছনের সিটে মোঃ রাজু হাওলাদার (৩৫) কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন যাত্রীরা। পরে বিষয়টি  পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে পাঠানোর হয়েছে । মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে না পারলেও তিনি জানান, রহস্য  উদঘাটনে তদন্ত করা হচ্ছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম