ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, চোটে গোলরক্ষক মার্টিনেজ

খেলা | স্পোর্টস ডেস্ক।

(১০ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৩:৩০ অপরাহ্ন

banglahour

২০২৬ ফুটবল বিশ্বকাপের ঠিক আগে দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অন্যতম ভরসা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে চোট ধরা পড়েছে।


সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালে ওয়ার্ম-আপ চলাকালে চোট পান অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক। তবে চোট নিয়েও পুরো ম্যাচ খেলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এক্স-রে রিপোর্টে মার্টিনেজের ডান হাতের আঙুলে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।


তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন মার্টিনেজ। যদিও বিশ্বকাপের আগে অনুষ্ঠিত দুটি প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।


বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।


ইউরোপা লিগ ফাইনালের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,
“ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে যায়। তবে সব কিছুরই ভালো দিক আছে। আমি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছি, এখনও খেলছি।”


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯