ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধর্ষণসহ সকল অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : বাণিজ্যমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০২ অপরাহ্ন

banglahour

ধর্ষণসহ সকল অপরাধের বিচারিক প্রক্রিয়া মেনেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এছাড়া সাম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে দ্বিমতের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মাদ্রাসা, সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

এছাড়া সড়ক, রেল ও বিমানপথে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম