ঢাকা, ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শোলাকিয়ায় ঈদজামাতে নিরাপত্তায় বিজিবি মোতায়েন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৬ ঘন্টা আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ আসন্ন ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

আজ বুধবার  থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীও নিরাপত্তা দায়িত্বে থাকবে। এ বিষয়টি  নিশ্চিত করেছেন  নেত্রকোনা ব্যাটেলিয়নের (৩১ বিজিবি) পরিচালক লে: কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান বিজিবি  সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি সহ নিরলস ভাবে দায়িত্ব পালন করবে।
সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি শোলাকিয়া ঈদগাহে দায়িত্ব পালন করছে। 
এ বছর শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবং লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মেহাম্মদ সাইফুল্লাহ।  জামাত শুরু হবে সকাল ৯টায়। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯