ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে বৃদ্ধকে মারধর করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ২:১৩ অপরাহ্ন

banglahour


​

জামালপুরের ইসলামপুরে জোরপূর্বক এক বৃদ্ধকে মারধর করে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আজিম উদ্দিন ও তার লোকজনের  বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। 
​
​অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর এলাকায় ভুক্তভোগী আলহাজ্ব হুমায়ুন সরদার (৬১) এর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আজিম উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিলো।  

আজ সকালে ভুক্তভোগীর নিজ জমিতে লাগানো পাটক্ষেতে কাজ করতে গেলে আজিম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক ওই জমিতে দখলের চেষ্টা চালায়। এ সময় ​বৃদ্ধ হুমায়ুন সরদার এতে বাধা দিতে গেলে বিবাদীরা তার উপর হামলা চালায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। 
তবে উক্ত জমি বুঝিয়ে না দিলে থানায় মামলা করবে বলে জানায় আজিম উদ্দিন। 

এ ঘটনায় তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের কথা জানান ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম