ঢাকা, ৯ জুন ২০২৬, মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী

সারাদেশ | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৩ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৯:১৩ অপরাহ্ন

banglahour

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তারা এ সুযোগ লাভ করেন।


জানা যায়, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তারা সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯