কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও দেশের স্বাধীনতার চেতনার প্রতি এমন অবমাননাকর কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বারক লিপি প্রদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
