ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৫ সিটি ও ৫ পৌরসভা নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ এপ্রিল ২০২৩, রবিবার, ১১:৫০ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন ও ৫ টি পৌরসভার দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। 

রোববার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। 

এ সময় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি এবং গাজীপুর সিটি কর্পোরেশনে সহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়নক্রম সংগ্রহ করেছেন। 

মনোনয়ন ফরম সংগ্রহ করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চান তিনি। 

মনোনয়ন না পেলে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলেও সাফ জানিয়ে দেন এই মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ই জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯