ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রেড ক্রিসেন্টকে আরও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ২৯ জুন ২০২৬, সোমবার, ৪:২৯ অপরাহ্ন

banglahour

১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরো কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেছেন বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম।  তিনি বলেন, রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আর সে লক্ষ্যেই রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে। 
সোমবার সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। এসময় জেলা ও মহানগর বিএনপি এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ার করেন ব্যারিস্টার সালাম। 


পরে বেলা সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 

সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম