ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাগলা থানার নাম পরিবর্তন করে আদর্শনগর নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশ- মিছিল

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ মাস আগে) ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:২২ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহের গফরগাঁওেয়র পাগলা থানার নাম পরিবর্তন করে আদর্শনগর নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে। 
আজ (মঙ্গলবার) দুপুরে পাগলা থানাধীন কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক বক্তব্য রাখেন। 
এসময় উপজেলা ও পাগলা থানা বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কান্দিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। 
এতে বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে নেতৃবৃন্দরা জানান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- জয়ী হতে পারলে পাগলা থানাকে উপজেলা করা হবে। প্রতিশ্রুতি রাখতে তিনি কাজ করছেন। ‌‌'পাগলা’ নামটি বদলে প্রস্তাব করা হয়েছে ‘আদর্শনগর’। আদর্শ নগর নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তে তারা আনন্দিত।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম