ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতীয় ফেন্সিডিলসহ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদক সামগ্রী জব্দ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৩ অপরাহ্ন

banglahour

বিজিবি'র অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ২৮,০০০ পিস ইয়াবা, ০১ কেজি হেরোইন ও ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।

১৩ এপ্রিল রাতে বিজিবি'র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে বিজিবি'র টহলদল অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন ২৮০০০ পিস ইয়াবা, ০১ কেজি হেরোইন এবং ৭৭ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম