ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সোহেল খানকে 'শেষ বিদায়' জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল নেমেছে

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৫:০৭ পূর্বাহ্ন

banglahour

জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষ বিদায় জানাতে তাঁর পৈতৃক নিবাস ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে হাজারো মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বগুড়া থেকে অ্যাম্বুলেন্সে করে প্রিয় এই শিল্পীর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজাপুর ও আশপাশের কয়েকটি গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ শেষবারের মতো তাঁকে একনজর দেখার জন্য বাড়ির আঙিনায় ভিড় জমান।

বিকেলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙিনায় প্রবেশ করলে স্বজন ও ভক্তদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর।

মোহাম্মদ ইকবাল পরিচালিত 'নসীব' সিনেমার শুটিংয়ে অংশ নিতে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় বগুড়ার হোটেল মম ইনের কক্ষ থেকে বের হতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম