ভৈরবে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। তারা হলেন, ভৈরব শহরের আমলাপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র সুমন মিয়া (৩৮), একই গ্রামের রঘু মিয়ার পুত্র মোঃ মুসা মিয়া (৪২) ও মৃত আলাল মিয়ার পুত্র মোঃ রফ মিয়া।
ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণে উপজেলা সহকারি কমিশনার কার্যালয়, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স শহরের আমলাপাড়া সুমন মিয়ার অটো রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে সুমন মিয়া, মুসা মিয়া ও রফ মিয়া কে গাজাঁ ও ইয়াবাসহ আটক করে। পরে সুমন মিয়া কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৬ শ টাকা এবং মুসা ও রফ মিয়া কে ২১ দিন করে কারাদণ্ড ও ১ শ টাকা করে অর্থদন্ড দেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
