ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্ণিল আয়োজনে রাঙ্গামাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩১ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটিতে আজ পরমেশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের এই জনপদে এখন বইছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মঙ্গলারতি, ভাগবত পাঠ, বিশেষ পূজা ও কীর্তনের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরের পর থেকেই শহরের সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা মূল উৎসব প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথ টেনে নেওয়ার জন্য হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ।


দুপুর শ্রী শ্রী রাধা রাসবিহারী ধামে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় আনুষ্ঠানিকতা করেন রাধা রাসবিহারী ধামের অধ্যক্ষ নিতাই নুপুর দাম ব্রহ্মচারী ও গোপিনাথ দাশ ব্রহ্মচারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির দীপন তালুকদার দিপু, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম ভূট্টো, রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।


‘জগন্নাথ’ অর্থাৎ জগতের নাথ বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত এই উৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে রথের রশি টানলে পাপমোচন হয় এবং জগতের মঙ্গল সাধিত হয়। রাধা রাসবিহারী ধাম থেকে রথ টেনে পাহাড়ী বাঙ্গালী সকল সনাতনীরা রাঙ্গামাটির তবলছড়ি হয়ে বনরূপা এসে পৌছে যায়। অপরদিকে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম থেকে রত টেনে সনাতনীরা তবলছড়ি হয়ে প্রেসক্লাব হয়ে রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দির মাসির বাড়ী এসে উপস্থিত হয়। 


উৎসবে আগত কয়েকজন পুণ্যার্থী জানান, পাহাড়ি-বাঙালির এই সম্প্রীতির শহরে রথযাত্রা উৎসব বরাবরের মতোই এক মিলনমেলায় পরিণত হয়েছে। জগন্নাথ দেবের কাছে তারা বিশ্বশান্তি ও দেশের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেছেন।


এদিকে উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রথযাত্রার মূল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ৯ দিন পর ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯