ঢাকা, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ম্যানিলায় বাংলাদেশ-রাশিয়া পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৭ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৭ অপরাহ্ন

banglahour

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।


বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।


এ ছাড়া তিনি বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং দুই দেশের আইনসভাভিত্তিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।


বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-রাশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, কূটনীতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯