ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা ও রোহিঙ্গা সহায়তায় বাংলাদেশ-ডব্লিউএফপি সহযোগিতা জোরদারের আহ্বান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৯:২৮ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর মিস কোকো এইচ. উশিয়ামা আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং মানবিক সহায়তা খাতে বাংলাদেশের সঙ্গে ডব্লিউএফপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি সম্পদ সংকটের মধ্যেও বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য ডব্লিউএফপির অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সমর্থনের আহ্বান জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের স্কুল মিলস কর্মসূচিতে ডব্লিউএফপির অবদানেরও প্রশংসা করেন এবং জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদারে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশবান্ধব কৃষি উন্নয়ন এবং সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরে ডব্লিউএফপির কার্যপরিধির আওতাভুক্ত বিভিন্ন সরকারি উদ্যোগ, বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।


জবাবে মিস উশিয়ামা বলেন, ক্ষুধার মূল কারণগুলো মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকি কমাতে ডব্লিউএফপি কাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় সংস্থাটি গুরুত্ব দিচ্ছে। তিনি খুলনা বিভাগ ও হবিগঞ্জে ডব্লিউএফপির চলমান কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ-ডব্লিউএফপি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা একটি নিরাপদ, জলবায়ু সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯