ভৈরবে দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একাধিক বাস সিএনজি, অটোরিকসা ও মাইক্রোবাসকে পিছন দিক থেকে ধাক্কায় ঘটনাস্থলেই আহত হয়েছে ১৫ জন যাত্রী। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় ।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, অটোরিকশার যাত্রী উপজেলার মধ্যেচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০) ,
রামশংকরপুর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাস যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০), একই এলাকার তাউস মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান , বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ট্রাফিক জ্যামে আটকিয়ে থাকা একাধিক যানবাহনে পিছনের দিক থেকে ধাক্কায় যাত্রীবাহী ঢাকাগামী সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান,
দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একাধিক বাস সিএনজি, অটোরিকসা ও মাইক্রোবাসকে পিছন দিক থেকে ধাক্কায় ঘটনাস্থলেই আহত হয়েছে বেশ কয়েকজন জন যাত্রী।
এবিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন জানান, ভৈরবে দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো রোগীরা চিকিৎসা নিতে আসছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
