ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় র‌্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ 'বি কোম্পানির' তিন সন্ত্রাসী গ্রেফতার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৯:১৩ অপরাহ্ন

banglahour


খুলনায় র‌্যাবের অভিযানে  দুইটি বিদেশি পিস্তল,
ম্যাগাজিন ও গুলিসহ 'বি কোম্পানির' তিন সন্ত্রাসী গ্রেফতার
খুলনার লবণচরায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ 'বি কোম্পানির' তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার দুপুর সাড়ে ১২টায় লবণচরা রায়পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব- ৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 


উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, রবিবার  দুপুরে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ' বি কোম্পানির' সদস্য মোঃ ইলিয়াস সরদার, মোঃ সুজন ও মোঃ নান্না বেপারিকে আটক গ্রেফতার করে।  পরে তাদের স্বীকারোক্তিতে নান্না বেপারির বসত ঘরে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল,  সাত রাউন্ড তাজা গুলি ও নগদ এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃত আসামিদের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মেট্রেপলিটনসহ পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।  ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম