ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার সন্তোষপুরে রাস্তার পাশে বৃক্ষরোপণ করলো পরিবেশবাদী সংগঠন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour

বৃক্ষ পৃথিবীর অমূল্য সম্পদ। বৃক্ষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা দেশব্যাপি সরকারি, বেসরকারি ও পরিবেশবাদী সংগঠন বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 


এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর থেকে একতারপুর গ্রামের রাস্তার মোড় পর্যন্ত বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু। 
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে যতটুকু বনভূমি থাকার কথা তা বর্তমানে নেই। ফলে পরিবেশ আজ বিপর্যস্ত। সারাদেশ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান চলছে।  আমি বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা কামনা করি।


তিনি সকলকে বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহবান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন মসিউর, শাকিল, বায়জিদ,  নীরব, ফারদিন, আলমাস, সাব্বির রহমানসহ স্থানীয় গ্রামবাসী।
                 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯