আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ৪৮নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। র্যালিটি বদলগাছীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
