ঢাকা, ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট ট্রিপল মার্ডার, কসাই বাবুল হত্যা করেছে ৩ জনকে

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৭ অপরাহ্ন

banglahour

সিলেটের ট্রিপল মার্ডার ঘটনাটি ঘটেছে প্রেম ঘটিত ব্যাপার থেকে।কাজের মেয়ে তাহমিনার সাথে প্রেমের সম্পর্ক ছিলো কসাই বাবুলের।বিকেল ৩টার দিকে কসাই বাবুলকে গ্রেফতারের পর সে পুলিশকে এ সকল তথ্য জানিয়েছে।

সেই সম্পর্কের জের ধরে আজ সকালে রং মিস্ত্রি ও কসাই বাবুল মিতালি আবাসিক এলাকার ১১১ নং বাসায় যায়।সেখানে কাজের মেয়ে তাকে দরজা খুলে দেয় এবং পরে ছিটকিনি বন্ধ করে দেয়। এ সময় বাবুল কাজের মেয়ের সাথে দৈহিক মিলনের চেষ্টা করলে কজের মেয়ে বাধা দেয়।দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কসাই বাবুল তার সাথে থাকা মাংস কাটার চাকু দিয়ে কাজের মেয়েকে খুন করে।এ সময় গৃহকত্রী সুরাইয়া বেগম এসে দেখে ফেললে তাকেও বাবুল চাকু দিয়ে খুন করে।এক পর্যায়ে গৃহকর্তা আব্দুস সাত্তার এসে তাকে ধরে ফেললে দুজনের  মধ্যে ধস্তাধস্তির পর তাকেও খুন করে বাবুল পালিয়ে যায়।যাবার সময় সে রক্তমাখা চাকু পাশের একটি ঝোপে ফেলে দেয়।সর্বশেষ তথ্য অনুযায়ি
পুলিশ বাবুলকে নিয়ে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী উত্তেজিত হয়ে বাবুলের উপর আগাত করতে চায়।পুলিশ অবশ্য বাবুলকে তাদের হেফাজতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম