ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবান বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক অবৈধভাবে মজুদকৃত ৩১৫ টুকরা সেগুন কাঠ জব্দ

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ১১:২৯ অপরাহ্ন

banglahour

 

রবিবার ( ১৬ আগস্ট)  বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে  কদমপ্রু পাড়ায় যাওয়ার ইটের সলিং রাস্তার উপর অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত করা হয়।

পরবর্তীতে বিষয়টি বন বিভাগকে অবহিত করা হলে বেতছড়া রেঞ্জ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হন। বেতছড়া আর্মি ক্যাম্পের টহলদলের উপস্থিতিতে জব্দকৃত কাঠের পরিমাপ ও বৈধতা যাচাই করা হয়। 
পরিমাপ শেষে মোট ৩১৫ টুকরা সেগুন কাঠ পাওয়া যায়। কাঠের বৈধ কাগজপত্র না থাকায় তা অবৈধ হিসেবে জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮,৭৩,২৮৫/- (আট লক্ষ তিয়াত্তর হাজার দুইশত পঁচাশি) টাকা।  

পরবর্তীতে জব্দকৃত ৩১৫ টুকরা সেগুন কাঠ বেতছড়া রেঞ্জ অফিসারের নিকট যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রমের ফলে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত ও জব্দ করা সম্ভব হয়েছে।

অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম এবং নজরদারি অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম