ঢাকা, ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকায় চালু হলো বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২২ ঘন্টা আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour

রাজধানীতে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়।


বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করবে গোলাপি রঙের এ বিশেষ বাস। এ বাসের অন্যতম বৈশিষ্ট্য হলো—চালক ও কন্ডাক্টরসহ পরিচালনাসংশ্লিষ্ট সবাই নারী।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবী নারী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার নারী যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গণপরিবহনে নারীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


বিআরটিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক নারী যাত্রী। তারা মনে করছেন, নারী পরিচালিত এ বিশেষ বাসসেবা রাজধানীতে নারীদের গণপরিবহন ব্যবহারে আরও উৎসাহিত করবে।


বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের সাড়া এবং কার্যক্রমের ফলাফল বিবেচনা করে ভবিষ্যতে এ ধরনের বিশেষ সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম