বরিশালের সাংবাদিক এম মিরাজ হোসাইন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের সময় তিনি মারা গেছেন।
মিরাজ দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত জীবনে তিনি বরিশালের নানা ঘটনা ও জনদুর্ভোগের খবর তুলে ধরেছেন।
সহকর্মীরা জানান, অসুস্থতার মধ্যেও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন মিরাজ।
তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
