ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রেমিকের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৯ এপ্রিল ২০২৩, শনিবার, ৬:৫৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: রাজারবাগের একটি বাসা থেকে উর্মি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯এপ্রিল)  রাজারবাগের বাগপাড়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবির দেবনাথ বলেন, আমরা তার (উর্মি) আত্মীয়ের কাছে জানতে পেরেছি আগামীকাল তার এসএসএসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। প্রেমিকের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন‍্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

উর্মির চাচা সোহেল বলেন, এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, তার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (২৭ এপ্রিল) রাতে ওই ছেলের সঙ্গে উর্মির ঝগড়া হয়েছে। এরপর থেকে না খেয়ে ছিল। সকালে উর্মির মা রতনা বেগম বারবার খেতে বললেও সে কিছুই খাইনি। পড়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম