ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ট্রাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃবৃন্দঃপুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:২১ অপরাহ্ন

banglahour


খুলনায় ট্রাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃবৃন্দঃপুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী। 


আজ সকাল ন'টা থেকে বেলা ১১ টা পর্যন্ত জ্বালানি  তেল উত্তোলন বন্ধ রেখে খুলনা যশোর মহাসড়কের পথের বাজার চেকপোস্ট এলাকায় দীর্ঘ লাইনে ট্রাংকলরী দাঁড় করিয়ে এ বিক্ষোভ,প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা। প্রথমে ফুলতলা থানার সামনে দাঁড়ালে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে ট্রাংকলরী ও মালিক সমিতির নেতৃবৃন্দ খান জাহান আলী থানার পথের বাজার এলাকায় এ কর্মসূচী পালন করে। এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন কাগজ পত্র দেখার অজুহাতে পুলিশ চাঁদাবাজি করে। ট্রাংকলরীর কাগজ দেখার জন্য ট্যাংকলরী টার্মিনালে জ্বালানি তেল লোডের আগে পরীক্ষার কথা থাকলেও পুলিশ ও প্রশাসনের লোকজন রাস্তায় গাড়ী থামিয়ে চেকের নামে চাঁদাবাজি করে। একটি ট্রাংকলরীতে ৯ হাজার লিটার দার্য্য পেট্রোল অকটেন ও ডিজেল থাকে।

যেকোনো সময় বড়ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে এ কাগজ দেখার নামে হয়রানি ও  চাঁদাবাজি বন্ধ না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার  হুশিয়ারি দিয়েছেন। বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন খুলনা বিভাগের টাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী। বক্তৃতা করেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন,খুলনা বিভাগীয় ট্রাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মীর মোকসেদ আলী, খুলনা বিভাগের টাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু সহ  নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম