ঢাকা: ঢাকা ৩য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে অংশগ্রহণ করতে যাচ্ছে Rank-B Sporting Club। প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।
সম্প্রতি Rank-B Sporting Club-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর কবির। সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম ও মো. আজিজ, সহ-সভাপতি আঃ রাঃ তৈয়বুর রহমান। সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন মুন্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. ফাহাদ আহমেদ রকি, ক্রীড়া সম্পাদক লিপটন সিকদার, সাংগঠনিক সম্পাদক আমিরুল আজিজ মাসুম এবং মিডিয়া সম্পাদক হিসেবে রাকিব আল হাসান দায়িত্ব পালন করবেন। কমিটিতে আরও রয়েছেন স্পন্সর ও যোগাযোগ পরিচালক মো. ফজলে এলাহী, গেম ডেভেলপমেন্ট ও ফ্যাসিলিটিজ পরিচালক মো. ফিরোজ উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক শাহীনুর বেগমসহ সদস্যরা।
ঢাকা ৩য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে অংশগ্রহণকে ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাঠে শৃঙ্খলা, দলীয় ঐক্য ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ভালো ফল অর্জনের প্রত্যাশা তাদের।
Rank-B Sporting Club-এর কমিটির পক্ষ থেকে দল ও ক্লাবের সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আসন্ন প্রতিযোগিতায় তারা নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
