ঢাকা, ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্যোগের মধ্যে নেপালে আটকে আছেন অপু বিশ্বাস

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour

 

বিনোদন ডেস্কঃ নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের কয়েকটি জেলায় দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্যোগের মধ্যে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে যেয়ে নেপালে আটকা পড়েছেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।

এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি।

ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।

-অপু বিশ্বাস।

নির্ভরযোগ্য সুত্রে জানাযায়, ‘নেপালের যে এলাকায় দুর্যোগ হয়েছে, সেটি তাঁদের অবস্থান থেকে অনেক দূরে। পাহাড়ে তাঁদের শুটিং পরশু শেষ হয়েছে। বর্তমানে ইনডোরে তাদের শুটিং চলছে। আজ তাঁরা কাঠমুন্ড যাবেন এবং আগামীকাল তাদের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট থেকে নেপালের বিভিন্ন লোকেশনে 'শিকার' সিনেমাটির শুটিং চলছে। এছাড়াও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়সহ আরও অনেকে এই সিনেমার শুটিংয়ে যেয়ে নেপালে আটকা পড়েছেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম